ঢাকা   ০৮:৩৫:৫০ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা 

ডেমরায় ট্রাক চালক ইউনিয়ন সভাপতির মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ২৬৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়ন সারুলিয়া (সান্দিরা) শাখার সফল সভাপতি নূর ইসলামের অকাল মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সারুলিয়া বালুর ঘাট কো-অপারেটিভ জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ওই ট্রাক চালক ইউনিয়নের সকল শ্রমিকদের সঙ্গে উপস্থিত ছিলেন মাটি ও মানুষের নেতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পলিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন, আকাশ, খলিল, ফারুক, জামাল, হাবিব, কালাম, জুলহাস, সোহেল, আনুসহ সারুলিয়া বালুর ঘাটের সকল ব্যবসায়ী ও এলাকার বরেণ্য ব্যাক্তিবর্গ। এদিকে এলাকায় সভাপতি নূর ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। কারণ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি ২ ছেলে ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ওই সংগঠনের নেতাকর্মীরা বলেন, সভাপতি নূর ইসলাম একজন উদারমনা শ্রমিকবান্ধব মানুষ ছিলেন। সংগঠনে তার শূন্যতা কখনোই পূরণ হবার নয়। তিনি শুধু অসহায় বিপদগ্রস্থ ট্রাকচালকই নয়, এলাকার সকল অসহায় মানুষের বিপদে নিরবে পাশে থাকতেন। হাস্যেজ্জল এ নেতা সর্বদা সামাজিক উন্নয়নসহ সমাজে শান্তি প্রতিষ্ঠায় অন্যন্য ভূমিকা রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি