1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা'র উপর হামলা গ্রেফতার-৬ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা’র উপর হামলা গ্রেফতার-৬

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৪৭ বার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাম কৃষ্ণ বর্মণের উপর হামলার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ১১ এপ্রিল রাতে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবী নগর ও জমগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন পাটগ্রাম থানা পুলিশ। এর আগে গত ৭ এপ্রিল ইউএনও’র পরিচালিত ভ্রাম্যমান আদালতে বাঁধা ও গাড়ী ভাঙচুর করেন স্থানীয় কতিপয় ব্যবসায়ী।

গ্রেফতারকৃতরা হলো-পাটগ্রাম উপজেলার জমগ্রাম এলাকার আব্দুল করিমের পুত্র আবু তাহের বুলবুল (৩৮), নবী নগর এলাকার আবুল হোসেনের পুত্র হাবিবুল ইসলাম (৪০), ফজলে রহমানের পুত্র মিরাজ হোসেন (৬৫), আব্দুল আজিজের পুত্র আজগর আলী (৪২), জাবেদ হোসেনের পুত্র রুবেল হোসেন (৩৪) ও শহিদুল ইসলামের পুত্র নুরনবী (২৮)। পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, উপজেলার বাউরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাম কৃষ্ণ বর্মণের উপর হামলা করা হয়। এ সময় সরকারি কাজে বাঁধাসহ ইউএনও’র গাড়ী ভাঙচুর করে।

এ ঘটনায় ইউএনও অফিসের অফিস সহকারী স্বপন কুমার রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের কে গ্রেফতার করে সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net