1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে প্রকাশ্যেই চলছে জোয়ার আসর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

বাঁশখালীতে প্রকাশ্যেই চলছে জোয়ার আসর

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৫১৮ বার

ছবি-জোয়া খেলায়মগ্ন গোদারপাড়ের জোয়াড়ীরা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম চাম্বল ডিপুটি ঘোনা গোদারপাড় এলাকায় স্থানীয় আমির হোছেন প্রকাশ কালুর চা-দোকানে বড় অংকের টাকার বাজিতে প্রকাশ্যে চলছে জোয়ার আসর। এর ফলে দিন দিন এলাকার আইনশৃংখলার অবনতি হচ্ছে। উদ্ধিগ্ন হয়ে পড়েছে স্থানীয় সচেতন অভিভাবক মহল। এই সব অপকর্ম দমনে প্রশাসনের নেই কোনো উদ্যোগ।

অনুসন্ধানে জানা যায়, উপজেলার পশ্চিম চাম্বল ডিপুটি ঘোনা গোদার পাড় সংলগ্ন আমির হোছেন প্রকাশ কালুর চা-দোকানের আলাদা কক্ষে এলাকার চিহ্নিত জোয়াড়ী সম্রাটদের ছত্র ছায়ায় জোয়াড়িরা নির্বিচারে বিনা বাঁধায় প্রকাশ্যে রাত-দিন চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত জোয়ার আসর। রাতে চলে বিভিন্ন মাদকসেবন।

এসব জোয়ার আসরে প্রতিনিয়ত নিত্য নতুন জোয়াড়ী যুক্ত হচ্ছে। ফলে প্রতিদিন কোথাও না কোথাও ঘটেছে চুরি ছিনতাইসহ ইভটিজিংয়ের মতো ঘটনা। তাদের বিরূদ্ধে কেউ প্রতিবাদ করলে তার উপর নেমে আসে অত্যাচার। এর কারণে স্থানীয়রা উদ্ধিগ্ন হয়ে
থাকে সবসময়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রশাসনের অবহেলার কারণে আজ তারা এলাকায় মাদক ও জোয়ার আসরে বসে। আতংকের মধ্যে থাকতে হয় আমাদের কখন যে আমাদের ছেলে মেয়েরা মাদক ও জোয়ায় আসক্ত হয়ে পড়ে। তাই ছেলে মেয়েদেরকে এসব অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে এবং গোদার পাড় এলাকার আমির হোসেনের চা-দোকান সহ বিভিন্ন স্পটে মাদক ও জোয়ার সাথে জড়িত তাদেরকে কঠিন শাস্তিতে আনার জন্য বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীরের হস্তক্ষেপ কামনা করেন।

পশ্চিম চাম্বল ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদ উল্লাহ্ বলেন, ‘আমির হোসেন প্রকাশ কালুর চা-দোকানে জোয়াড়ীদের সমাগম হয়। নিত্য জোয়া খেলায় মেতে উঠে জোয়াড়িরা। আমরা পরিষদের পক্ষ থেকে বাঁধা দিতে যাবো এমন খবর পেয়ে জোয়ার আসর পাহারা থাকা লোকজন তাদেরকে সরিয়ে দেয়। আমি চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে বিষয়টি অবগত করলে তিনি দ্রুত এদের বিরোদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।’

এই বিষয়ে বাঁশখালী থানার (ওসি) অফিসার ইনচার্জ সফিউল কবির জানান, ‘জোয়ার বিষয়ে আমি অবগত হলাম। তাদের বিরুদ্ধে আমরা এর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’

তাছাড়া বাঁশখালীর যে কোন প্রান্তেই জোয়ার আসর বসছে খবর পেলে বাঁশখালী থানা পুলিশ তাদের বিরোদ্ধে ব্যবস্থা নিবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net