ঢাকা   ০৯:২৯:১২ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

বাঁশখালীতে ফ্রেন্ডশীপ সোসাইটির ইফতার সামগ্রী বিতরণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩২৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের বাঁশখালীতে রোজাদারদের মাঝে ভাদালিয়া ফ্রেন্ডশীপ সোসাইটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) বেলা ২টার সময় স্থানীয় রোজাদার পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক ও ভাদালিয়া ফ্রেন্ডশীপ সোসাইটির উপদেষ্টা কাজী মাওলানা মুহাম্মদ মনছুরুল হক, সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহের, সংগঠনের সদস্য মু. নুরুল আলম বাবু, শাহাব উদ্দীন, ছমদুল হক, মু. ইব্রাহীম মানিক, জমির উদ্দীন, আব্দুল আলিম, জেয়াবুল হাসান, মিজানুর রহমান, মু. জোনাইদ, মু. আনোয়ার, আব্দুর রহিম, তৌহিদুল ইসলাম প্রমূখ।

ইফতার সামগ্রী বিতরণকালে সংগঠনের উপদেষ্টা কাজী মাওলানা মনছুরুল হক বলেন, ‘করোনাকালীন সময়ে গরীব অসহায় মানুষেরা বিপদের মধ্যে আছেন। কাজের সন্ধানে ঘরের বাহিরে যেতে না পারা গৃহবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করবো এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে থেকে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এই সংগঠনটি ভাদালিয়ার বিভিন্ন এলাকায় রমজানে ইফতার বিতরণ সহ সমাজ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি