1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুলিশ-শ্রমিক সংঘর্ষে বাঁশখালী কয়লাবিদ্যুৎ কেন্দ্র রণক্ষেত্র: নিহত ৫ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

পুলিশ-শ্রমিক সংঘর্ষে বাঁশখালী কয়লাবিদ্যুৎ কেন্দ্র রণক্ষেত্র: নিহত ৫

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ২৭৯ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে নির্মিতব্য কয়লা বিদ্যুৎ প্রকল্প কেন্দ্রে বেতন-ভাতার দাবীতে বিক্ষুব্ধ শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। মুহূর্তেই পুলিশ-শ্রমিকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে পুরো প্রকল্প এলাকায় জুড়ে। সংঘর্ষে এ পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে ৫ জন নিহত হয়েছেন।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সওগাতুল ফেরদৌস বলেন, ‘সংঘর্ষের ঘটনায় আহত অবস্থায় অনেককে আনা হয়েছিল। এর মধ্যে ৪ জন মারা গেছেন। নিহত ৪ জন হলেন- মোহাম্মদ রাহাত (২৫), রনি (২২), শুভ (২৪), আহমদ রেজা মীর খান (১৮)। চার জনই কয়লাবিদ্যুৎ প্রকল্পের শ্রমিক। এ ঘটনায় গুরুতর আহত গুলিবিদ্ধ ১২ জন শ্রমিকের অবস্থা আশংকাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওই চিকিৎসক।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মু. হাবিবুল্লাহ্ (১৯) নামের একজন মারা যান। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিৎ করেন।

স্থানীয় বেসরকারী হাসপাতালে খবর নিয়ে জানা যায় ২৫-৩০ জনের অধিক শ্রমিক সংঘর্ষের ঘটনায় আহত হয়ে চিকিৎসা নেন।

স্থানীয় ও নিহত শ্রমিকের পরিবার সূত্রে জানা যায়, ‘কয়লা বিদ্যুৎ প্রকল্পে কাজ করা শ্রমিকেরা পবিত্র রমজান মাস উপলক্ষে নামাযের জন্য বিরতী দেওয়া, কর্মঘন্টা কমিয়ে আনা, প্রতি ঘন্টা বেতন ৫০ টাকার স্থলে ৬০ টাকা করে বাড়ানো, থাকা ও খাওয়া-দাওয়ার সু-ব্যবস্থার দাবী জানালে তাদের দাবী না মানিয়ে উল্টো চাকরি থেকে ছাঁটাই করা ও বেতন কেটে রাখার হুমকী দেওয়াতে শ্রমিকদের উপর পুলিশ নির্বিচারে গোলাবর্ষণ করে। আহত শ্রমিকদের দাবী, পুলিশের সাথে স্থানীয় সন্ত্রাসীরাও শ্রমিকদের উপর চড়াও হয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটায়।’

গত শনিবার (১৭ এপ্রিল) সকাল ৯ টার দিকে কয়লা বিদ্যুৎ প্রকল্পে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ও নিহতের খবরে পুরো কয়লা বিদ্যুৎ প্রকল্প জুড়ে হাজার হাজার লোকজন জড়ো হতে দেখা যায়। সংঘটিত ঘটনায় স্বজনেরা আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসার পথে বাঁধা দেওয়ার অভিযোগ তুলে পুলিশের বিরোদ্ধে।

এঘটনায় এলাকার পরিস্থিতি যে কোন মুহূর্তে আরো ভয়াবহ রুপ ধারণ করবে বলে আশংকা প্রকাশ করছে স্থানীয়রা। কয়লাবিদ্যুৎ প্রকল্পে থাকা শ্রমিকেরা জীবনের নিরাপত্তার কথা ভেবে কর্মস্থল পরিত্যা করেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, প্রথমে এস. আলম বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। পরে উস্কানী দিয়ে আশে পাশের গ্রামবাসীকে এতে সম্পৃক্ত করা হয়। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’

এদিকে কয়লা বিদ্যুৎ কেন্দ্র ও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ও নিহত শ্রমিকের স্বজনদের আর্তচিৎকারে পুরো পরিবেশ ভারি হয়ে উঠেছে। পুরো এলাকা জুড়ে এখন আতংক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net