1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল, অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

মাগুরার শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল, অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ

মোঃসাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২৯৮ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উ দাহরন হিসেবে সমতলে ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে মাগুরার শালিখার বিশেষ এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১৮ এপ্রিল রবিবার দুপুরে শালিখা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মুক্তমঞ্চ প্রাঙ্গণে এগুলো বিতরণ করা হয়।এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের(ক্ষুদ্র নৃগোষ্ঠী) প্রাক প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ৩০ জনকে ৩০টি বাইসাইকেল, ৪০ জনের মধ্যে এক বছরের জন্য ১ লক্ষ ৯৩ হাজার ২ শত নগদ টাকা,শিক্ষা উপকরণ ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা গোলাম মো: বাতেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক মিনারুল ইসলাম, উপজেলা পরিষদের সিএ শিমুল হাসান ,আড়পাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহেদ হাসান লিটনসহ অন্যরা। সুবিধাভোগী আমিনা বিশ্বাস, সুজিত বিশ্বাস সহ অনেকের সাথে কথা বললে তারা বলেন- মহামারী করোনার মধ্যেও আমাদের মত গরীব মানুষদের বিশেষ সহায়তা দেওয়ার জন্য মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net