1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মামাতো বোনকে ধর্ষণ, যুবক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মামাতো বোনকে ধর্ষণ, যুবক গ্রেফতার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৫৯৮ বার

বাগেরহাট সদর উপজেলায় ৫ম শ্রেণির শিক্ষার্থী মামাতো বোনকে ধর্ষন মামলায় উজ্জল খাঁ (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে উজ্জলকে আটক করা হয়। এর আগে ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে উজ্জল খা ও তার মা ফরিদা বেগমকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতার উজ্জল খাঁ বাগেরহাট সদর উপজেলার বেনগাতী গ্রামের সিদ্দিক খাঁ’র ছেলে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলাম জানান, নির্যাতিত মেয়েটির বাবার দায়ের করা মামলায় উজ্জলকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মামালার বাদী জানায়, গত ১৫ ফেব্রুয়ারী আমার বোন ফরিদা বেগম আমাদের বাড়িতে আসেন। যাওয়ার সময় আমার মেয়েকে তার বাড়িতে বেড়াতে নিয়ে যায়। পরবর্তীতে কয়েকদিন কেটে গেলেও মেয়েকে বাড়িতে দিয়ে যায়না। প্রায় এক মাস পরে আমি মেয়েকে আনতে গেলে বলে মেয়ে যেতে চাচ্ছে না। পাশের বাড়ি ঘুরতে গেছে। পরে ২৯ মার্চ স্থানীয় লোকদের সহায়তায় মেয়েকে বাড়িতে নিয়ে আসি। মেয়ের শারীরিক অসুস্থ্যতা ও অস্বাভাবিক চালচলনের কারণে তাকে জিজ্ঞাসা করলে সে আমাকে জানায় ১৭ ফেব্রুয়ারী থেকে ২৯ মার্চ পর্যন্ত জোর করে উজ্জল খাঁ তাকে একাধিক বার ধর্ষণ করেছে। বিষয়টি আমি আমার বোনকে জিজ্ঞাসা করলে সে আমাকে উল্টো হুমকি দেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net