1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের কৃষকেরা সবজির উচ্চ ফলনশীল বীজ তৈরিতে ব্যস্ত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটের কৃষকেরা সবজির উচ্চ ফলনশীল বীজ তৈরিতে ব্যস্ত

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩০৮ বার

কৃষি নির্ভর লালমনিরহাট জেলা । এ জেলার চাষীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ধরনের সবজি বীজের চাষ। অন্যান্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় এ চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছে কৃষকেরা। বিভিন্ন সবজীর উচ্চ ফলনশীল ও উৎকৃষ্ট মানের বীজ তৈরি করছেন তারা। আর বীজ চাষ লাভজনক হওয়ায় দিন দিন বীজের চাষে ঝুঁকছেন লালমনিরহাট জেলার কৃষকেরা।
বেশ কয়েকটি বেসরকারি সবজি বীজ কোম্পানীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে লাল শাক, পুঁই শাক, পালং শাক, কলমি শাক, শিম, টমেটো, বেগুন, লাউ, মিষ্টি কুমড়া, করলা, বরবটি, মরিচসহ বিভিন্ন প্রকারের সবজির বীজ উৎপাদন করছেন লালমনিরহাট জেলার হাজারও কৃষক। চুক্তি মোতাবেক উৎপাদিত বীজ কিনে নেয় কোম্পানীগুলো। চাষীরা খোলা বাজারেও বিক্রি করেন। সবজি অনুযায়ী একর প্রতি সর্বনিম্ন ৩০হাজার থেকে ১লক্ষ ৫০হাজার টাকা পর্যন্ত লাভ পায় কৃষকেরা। তবে চুক্তিবদ্ধ কৃষকদের বিক্রিত বীজের টাকা নিতে কোম্পানীগুলোর কাছে ঘুরতে হয় মাসের পর মাস। সময়মতো টাকা না পাওয়ায় কৃষকদের কৃষিকাজ ব্যাহত হচ্ছে মর্মে জানা গেছে।

লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ গ্রামের সবজি বীজ উৎপাদনকারী কৃষকরা জানান, ধান, পাট, সরিষার আবাদ করে আর লাভবান হওয়া যাচ্ছে না। তাই বিভিন্ন সবজির বীজ আবাদ করে লাভবান হচ্ছে। অন্যান্য ফসল চাষের তুলনায় সবজী বীজের চাষে লাভ বেশি কিন্তু বিভিন্ন কোম্পানীর কারণে আর লাভবান হওয়া যাচ্ছে না। কারণ কোম্পানীগুলো বীজ নিয়ে মাসের পর মাস টাকা আটকে রাখে। ১বিঘা লাল শাক চাষ করতে খরচ হয় ৫হাজার টাকা সেখানে ৭মণ থেকে ৮মণ বীজ পায়। বিক্রি হয় ২হাজার ২শত টাকা থেকে ২হাজার ৩শত টাকা মণ। পুঁই শাকে খরচ হয় ১০হাজার থেকে ১২হাজার টাকা এবং ৩০হাজার থেকে ৩৫হাজার টাকার বীজ বিক্রি হয়ে থাকে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net