1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৬ কোটি ৬২ লাখ ডোজের এক কোটি তিন লাখ বাংলাদেশে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি

৬ কোটি ৬২ লাখ ডোজের এক কোটি তিন লাখ বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৫১ বার

গত চার মাসে বিশ্বের ৯৫টি দেশে রপ্তানি, মঞ্জুরি উপহার ও কোভ্যাক্সের আওতায় ছয় কোটি ৬২ লাখ ৬৯ হাজার আটশ’ ডোজ কভিড ভ্যাকসিন (টিকা) পাঠিয়েছে ভারত।

এর মধ্যে বাংলাদেশ পেয়েছে এক কোটি তিন লাখ ডোজ। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত কভিড ভ্যাকসিনের হালনাগাদ হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। ওই হিসাব অনুযায়ী, বিদেশে ভারতের ভ্যাকসিনের ছয় ভাগের এক ভাগ পেয়েছে বাংলাদেশ। গত ২৯ মার্চের পর ভারত বিদেশে বাণিজ্যিকভাবে কভিড ভ্যাকসিন রপ্তানি করেনি।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, ভারতে কভিড পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠছে। নিজেরাই ভ্যাকসিন সংকটে আছে। আবার ভ্যাকসিন উত্পাদনের জন্য যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল আসাও বন্ধ আছে। ভারতের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন (কোভিশিল্ড) উত্পাদনকারী প্রতিষ্ঠান পুনের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা কাঁচামাল আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হস্তক্ষেপ কামনা করেছেন। কিন্তু এতে কোনো সুরাহা হয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২০ জানুয়ারি ভারত বিদেশে কভিড ভ্যাকসিন পাঠানো শুরু করে। ভারত তিন দফায় বাংলাদেশকে উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ ভ্যাকসিন দিয়েছে। এটি বিদেশে ভারতের উপহার হিসেবে পাঠানো ভ্যাকসিনের (এক কোটি ছয় লাখ ১৫ হাজার) প্রায় এক তৃতীয়াংশ। এর বাইরে চুক্তির আওতায় বাণিজ্যিক রপ্তানির অংশ হিসেবে ভারত বাংলাদেশে দুই দফায় ৭০ লাখ ডোজ ভ্যাকসিন পাঠিয়েছে। এটিও কোনো দেশে বাণিজ্যিকভাবে ভারতের সর্বোচ্চ রপ্তানি। ভারত মোট তিন কোটি ৫৭ লাখ ৯২ ডোজ ভ্যাকসিন রপ্তানি করেছে।

মরক্কোও ৭০ লাখ ডোজ ভ্যাকসিনের বাণিজ্যিক চালান পেয়েছে ভারত থেকে। এছাড়া যুক্তরাজ্য ৫০ লাখ, ব্রাজিল ৪০ লাখ, নেপাল ও দক্ষিণ আফ্রিকা ১০ লাখ ডোজ করে ভ্যাকসিনের বাণিজ্যিক চালান পেয়েছে।

ভারত কোভ্যাক্সের আওতায় ৪৯টি দেশে এক কোটি ৯৮ লাখ ৬২ হাজার আটশ’ ডোজ কভিড ভ্যাকসিন পাঠিয়েছে।

https://www.kalerkantho.com/online/national/2021/04/25/1027288?fbclid=IwAR0QoScwvZIoUEtycyZNFgq7u6YoSVyAZGrzP-8U3Q0Z8gAEOQvtJol73-g

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net