1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা সদর ইউনিয়নে লকডাউনে কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

আনোয়ারা সদর ইউনিয়নে লকডাউনে কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আনোয়ারা সংবাদ দাতা ;-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩২০ বার

আনোয়ারা উপজেলার ৭নং সদর ইউনিয়নে কোভিড ১৯ নিয়ন্ত্রণে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় ১৫০ পরিবারের মধ্যে ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি পক্ষ থেকে
ত্রাণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(২৭ এপ্রিল) আনোয়ারা ৭নং সদর ইউনিয়ন ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে ওই ত্রাণ বিতরণ করা হয় ।
কর্মহীন অসহায়দের মাঝে এই ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ ও আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব।

এই সময় আরো উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কর্মকর্তা(ভূমি) মোহাম্মদ তানভীর হাসান চৌধুরী , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম সহ সদর ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিষয়ে চেয়ারম্যান অসীম কুমার দেব বলেন, বর্তমানে করোনার মহামারি গতবছরের তুলনায় এবছর আরো ভয়ংকর রূপ ধারণ করেছে। তাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার লকডাউনের ঘোষণা দিয়েছেন। এমন পরিস্থিতিতে খেঁটে খাওয়া মানুষ যাতে খাদ্যের অভাবে না ভুগে সেজন্য বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী পক্ষে আনোয়ারা উপজেলায় ১হাজার ৫০০ মানুষের মাঝে খাদ্যসামগ্র‍ী বিতরণের করা হয়েছে । তারই ধারাবাহিকতায় আজকে আমরা আনোয়ারা সদর ইউনিয়নের পনেরশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net