1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে পৃথক অভিযান ৯ ছিনতাইকারী আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ

টঙ্গীতে পৃথক অভিযান ৯ ছিনতাইকারী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯১ বার

টঙ্গী প্রতিনিধি ঃ গতকাল শনিবার গভীর রাতে গাজীপুরের টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ধাঁরালো ছোঁরা ও চাপাতিসহ ৯ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, টঙ্গীর এরশাদনগর টেকপাড়া ভেরীবাধ, মাছিমপুর ও আরিচপুর এলাকায় শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই জহিরুল ইসলাম, এস আই মেজবাহ, এস আই শাহীন মোল্লা, এস আই নজরুলের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত ছিনতাইকারী শ্রী প্রদিপ চন্দ্র দেব (২২), ইসমাইল হোসেন (২০), মোঃ আরাফাত (১৯), পারভেজ (২০), ইকবাল হোসেন ফালান (৩৫) ও রাজু ফরমা (২৮), নুরু (২২), রয়হান (২৫) ও দুলাল (২৮) নামে ৯ ছিনতাইকারীকে একটি সুইচ গিয়ার চাকু, দুইটি সামুরাই চাকু, একটি চাপাতিসহ আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) মো.জাহিদুল ইসলাম জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। ওই অভিযানের অংশ হিসেবে উপরোক্ত ৯ জনকে গ্রেফতার শেষে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net