ঢাকা   ০৯:৫২:১০ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

জামশেদ শামীমের মিউজিক্যাল ফিল্ম “তবুও মানবো না”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৫৭৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রেজা শাহীন:
এই ঈদে মিউজিক্যাল ফিল্ম ‘তবুও মানবো না’ নিয়ে হাজির হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। রিপন মাহমুদ এর কথায়, গানটির সুর করেছেন মিল্টন খন্দকার। মিউজিক করেছেন আকাশ মাহমুদ ।

মেধাবী নির্মাতা জী স্বাধীন মিউজিকাল ফিল্মটি নির্মাণ করেছেন। এতে অভিনয় করেছেন তরুণ অভিনেতা জামশেদ শামীম এবং নিন্দিয়া।

এ প্রজন্মের নির্মাতা জী স্বাধীন বলেন, বিক্রমপুর ও মুন্সিগঞ্জের বিভিন্ন লোকেশনে সম্পূর্ণ কাজ শেষ করেছি। গান, গল্প ও অভিনয় সব মিলিয়ে আমার এই কাজটি আমার দর্শকদের ভালো লাগবে।

গানটিতে অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে অভিনেতা জামশেদ শামীম বলেন, ‘তবুও মানবো না’ মিউজিক্যাল ফিল্মে কাজ করতে পেরে সত্যিই খুব আনন্দিত। নির্মাতা জী স্বাধীনের সাথে এর আগেও আমার কাজ হয়েছে। উনি গানের সাথে মিল রেখে গল্প বলার চেষ্টা করেন। আশা করি নতুন গানটি সবার ভালো লাগবে।

পবিত্র ঈদ ফিতর উপলক্ষে গানটি মুক্তি পেয়েছে এম আর বেস্ট মিডিয়া-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি