ঢাকা   ০৮:২১:২৪ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও কারাগারে পাঠানোর প্রতিবাদে আনোয়ারা প্রেস ক্লাবের নিন্দা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২৭৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক::
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে সচিবালয়ে হেনস্তা এবং তার বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে আনোয়ারা প্রেস ক্লাব। প্রেস ক্লাবের সভাপতি আবদুল নুর চৌধুরী ও সাধারণ সম্পাদক এস এম সালাহ্উদ্দীন বুধবার এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে প্রেস ক্লাবের নেতৃদ্বয় বলেন, রোজিনা বেশ কিছুদিন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছিলেন। যে কারণে মন্ত্রণালয়ের বেশ কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা তার উপর ক্ষুদ্ধ ছিল। গত সোমবার ১৭/০৫/২০২১ নিয়মিত সংবাদ সংগ্রহের কাজে সচিবালয়ে গেলে ওইসব কর্মকর্তারা তাকে প্রায় ৬ ঘন্টা আটকে রেখে হেনস্তা করে। পরবর্তীতে তাকে পুলিশের নিয়ন্ত্রণে দেয়া হয়। সাংবাদিক রোজিনার মতো একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই ধরণের আচরণ মুক্ত সাংবাদিকতা ও সংবাদ-মাধ্যমের স্বাধীনতার জন্য বড় বাঁধা।
আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে মামলার শুনানি না করে কারাগারে পাঠানোর ক্ষোভ প্রকাশ করছি। অবিলম্বে রোজিনা ইসলামকে নি:শর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং তার উপর নির্যাতনের ঘটনায় জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।
এ ছাড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ বদরুল হক , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরানুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক নাবিদ, অর্থ সম্পাদক ওসমান গণি, অফিস ও দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদুল ইসলাম, পাঠাগার সম্পাদক রিয়াদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান হৃদয়, সমাজসেবা সম্পাদক এম এইচ ইমরান চৌধুরী, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন , মোঃ খোরশেদ, ওমর ফারুক, এস মঈন উদ্দিন, মোঃ রবিন, কে এম হাছান, মোহাম্মদ আলী মোঃ আরমান, শেখ আব্দুল্লাহ, মোঃ জামশেদ, মোঃ আলবীন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি