1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে সীমানা বিরোধ নিয়ে ছোট ভাইকে কুপিয়ে জখম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন 

খুটাখালীতে সীমানা বিরোধ নিয়ে ছোট ভাইকে কুপিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৯৮ বার

কক্সবাজার প্রতিনিধি।
যৌথ বসত বাড়ির সীমানার বিরোধকে কেন্দ্র করে ছোট ভাই মাঈন উদ্দীন হোছাইনকে (৪১) ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্নক জখম করেছে আপন বড় ভাই।

বৃহষ্পতিবার (২০ মে) সকাল সাড়ে ৯ টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম মাইজপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত মাঈন উদ্দীন হোছাইনকে প্রথমে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাথায়-হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

একইদিন সন্ধ্যায় তার অবস্থা অবনতি হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

আহত মাঈন উদ্দীন বর্ণিত গ্রামের মৃত মৌলভী গোলাম হোসেনের পুত্র। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

এ ঘটনায় বৃহষ্পতিবার বিকেলে মাঈন উদ্দীন হোছাইন বাদী হয়ে বড় ভাই ছৈয়দ আলম (৫৫), তার স্ত্রী ছফুরা বেগম (৪৫),কন্যা কানিজ ফাতেমা(২৫) ও মনছুর আলমকে আসামি করে চকরিয়া থানায় একটি এজহার দায়ের করা হয়েছে।

ছৈয়দ আলম আবার মাঈন উদ্দীন হোছাইনের আপন বড় ভাই। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে তিনি ক্ষুদ্র ব্যবসা করেন এবং সামাজিক ভাবে বসতবাড়ি,জমিজমা ভাগভাটোয়ারা করে পাশাপাশি বাড়ির ভাগও দেন।

এলাকাবাসী জানায়, মাঈন উদ্দীন হোছাইনের সাথে বসতবাড়ি নিয়ে ছৈয়দ আলমের সঙ্গে বেশ কিছুদিন থেকেই বিরোধ চলছে। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশও হয়।

এজাহারে বলা হয়, বৃহষ্পতিবার সকালে ছৈয়দ আলম তার লোকজন নিয়ে বসতবাড়ির ছাদে মাঈন উদ্দীনের অংশে জোরপুর্বক দখলের চেষ্টা চালায়।
এসময় মাঈন উদ্দীন হোছাইন তাদেরকে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বেঁধে যায়। একপর্যায়ে মাঈন উদ্দীনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বড় ভাই ছৈয়দ আলম।

হাসপাতালে চিকিৎসাধীন মাঈন উদ্দীন হোছাইন জানান, খুটাখালী পশ্চিম মাইজপাড়া গ্রামে নিজ বসতবাড়িতে তারা উভয়ে বসবাস করেন।
বিগত ক’বছর ধরে বড় ভাই ছৈয়দ আলম বসতবাড়ির তার অংশে মালিকানা দাবি করে আসছিলেন। এ নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলমান আছে।

এদিন সকালে ভাই ছৈয়দ আলম, তার স্ত্রী ছুফরা বেগম,কন্যা কানিজ ফাতেমা ও মনছুর বসতঘরের ছাদে নির্মান কাজ করছিলেন। এ সময় মাঈন উদ্দীন বাধা দিলে দেশীয় ধারালো দা দিয়ে মাঈন উদ্দীনকে কুপিয়ে জখম করে। তার চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত ছৈয়দ আলম জানান, প্রতিপক্ষ’র সঙ্গে সীমানা নিয়ে বিরোধ চলমান আছে। এ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শাকের মু. জুবাইর জানান, লিখিত এজাহার পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net