ঢাকা   ১২:৩৩:২৫ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

চকরিয়ার সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী শওকত আলমের জানাযায় হাজারো জনতার ঢল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৪০৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চকরিয়া প্রতিনিধি : হাজারো জনতার অশ্রুসিক্ত নয়নে চকরিয়ার সাবেক শিবির নেতা বিশিষ্ট ব্যবসায়ী মো. শওকত আলমের নামাযে জানাযা সম্পন্ন হয়েছে। এতে শোকাহত মানুষের ঢল নামে।

বৃহস্পতিবার (২০মে) রাত সাড়ে ৭টায় চিরিঙ্গা ইউনিয়নের উত্তর বুড়িপুকুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাযে জানাযার ইমামতি করেন মরহুমের ছোটভাই পালাকাটা কুসুমকলি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম।

বিশাল জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম, সাবেক এমপি হাজী মোহাম্মদ ইলিয়াছ, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, জামায়াত নেতা মুহাম্মদ হেদায়াত উল্লাহ, চকরিয়া উপজেলা উত্তর আমীর মাওলানা ছাবের আহমদ, দক্ষিণ আমীর মাওলানা মোজাম্মেল হক, চকরিয়া পৌর আমীর আরিফুল কবির, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, চকরিয়া জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির, ছাত্রশিবিরের জেলা সভাপতি কামাল উদ্দিন ও মরহুমের ছোটভাই মাস্টার মো. শহিদুল ইসলাম।

এসময় চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, কক্সবাজার শহর জামায়াতের নায়েবে আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আসহাব উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। পরে স্থানীয় কবরস্থানে সাবেক তুখোঁড় এ ছাত্রনেতার মরদেহ চিরনিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও সাবেক এমপি অধ্যাপক এনামুল হক মনজুর ঘনিষ্টজন হিসেবে পরিচিত চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়নের বুড়িপুকুরের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী শওকত আলম (৫০) বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান চিংড়ি প্রজেক্টে হিট স্ট্রোকে আক্রান্ত হন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে চকরিয়া জমজম হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ব্যবসায়ী শওকত আলম ৩ ছেলে সন্তানের জনক ছিলেন।

অন্যদিকে বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা শওকত আলমের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি অধ্যাপক এনামুল হক মনজু, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির প্রমুখ ব্যক্তিবর্গ। শোকদাতাগণ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি