1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ৪১৬ বার

মনিরুজ্জামান:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভা শনিবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়েছে।উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি) বিএমআরসি ভবন মহাখালীর আয়োজনে
নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে হাসপাতাল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ তপতী চৌধুরী জানান,বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী, হাসপাতাল ডিজাইনের গুরুত্বপূর্ণ অংশ চিকিৎসা বর্জ্যের নিরাপদ নিষ্কাশন ব্যবস্থা। বাংলাদেশেও হাসপাতালে বর্জ্য নিষ্কাশনের জন্য সুনির্দিষ্ট এবং সুচিন্তিত ব্যবস্থাপনা থাকা অপরিহার্য। কঠিন বর্জ্য ধ্বংসের জন্য পৃথিবীর বেশির ভাগ হাসপাতালেই মেডিকেল ইনসিনেরেটর এবং অটোক্লেভ বা দাহন যন্ত্রসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা আছে। আর তরল বর্জ্য নিষ্কাশনের জন্য রয়েছে বিশেষ ধরনের ট্রিটমেন্ট প্ল্যান্ট। এভাবে মারাত্মক মেডিকেল বর্জ্যকে দূষণমুক্ত করার জন্য বর্তমান সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছেন।যার ধারাবাহিকতায় বোরহানউদ্দিন হাসপাতালের বর্জ্য নিষ্কাশনের জন্য ২৩ /২১ ফিট আয়তকার ৪ চেম্বার বিশিষ্ট পিট নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে।শনিবার উপজেলা বর্জ্য ব্যবস্থাপনা কমিটি জরুরি মিটিং শেষ জায়গা নির্বাচন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অফিসার্স ইনচার্জ মোঃ মাজহারুল আমিন, উপজেলা প্রকৌশলীর শ্যামল কুমার গাইন,মেডিকেল অফিসার ডাক্তার মাসুম,কুতুবা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net