1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

চট্টগ্রাম সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩১১ বার

চট্টগ্রামে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।আজ সোমবার (২৪ মে) ১১ টায় প্রেস ক্লাবের প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়।

চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজেশ্বর দাশ গুপ্ত, নাসরিন আক্তার, ঋজু লক্ষ্মী, সুখী কুমার তঞ্চঙ্গ্যা, ধ্রব, ওসমান ও ইমন, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুর রুদ্র, চট্টগ্রাম সিটি কলেজের শিক্ষার্থী প্রান্ত বড়ুয়া ও শাহেদুল ইসলাম, সরকারি কমার্স কলেজের শিক্ষার্থী রকেট দাশ রকি, আগ্রাবাদ মহিলা কলেজের শিক্ষার্থী আবিধা ফাইরুজ, মেডিকেল কলেজ পরীক্ষার্থী ইমন সহ আরো অনেকে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন আজ বিপন্ন, ভবিষ্যত জীবন অনিশ্চিয়তার মুখে। তারা দীর্ঘ সেশনজট সহ নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। সরকার করোনার দোহায় দিয়ে বারবার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করছে। গত মার্চ মাসে যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে আন্দোলন শুরু হয়,তখন সরকার ঘোষণা করেন সবাইকে টিকার আওতায় এনে ১৭ মার্চ হল ও ২৪ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবেন। কিন্তু আমরা দেখলাম দীর্ঘ দুইমাস সময় পেয়েও সরকার শিক্ষার্থীদের টিকা দিতে পারেনি।

শিক্ষার্থীরা আরো বলেন, “করোনায় কোনো কিছুই থেমে নেই, থেমে আছে শুধু শিক্ষা প্রতিষ্ঠান। রাজনৈতিক কর্মসূচি, হাটবাজার-মার্কেট থেকে শুরু করে গণপরিবহন সবকিছুই চলমান আছে।সারা দেশের কোটি কোটি শিক্ষার্থীদেও শিক্ষাজীবন বাঁচানো ও করোনাকালের ক্ষতি কাটিয়ে তোলার ব্যাপারে সরকারের উদাসীনতা গোটা দেশের ভবিষ্যতকেই অনিশ্চিত করে তুলবে।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net