ঢাকা   ০২:০৩:১৩ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

ধামরাইয়ে শিশু ধর্ষককে থানা হতে ছাড়িয়ে নিতে চেয়ারম্যানের চাপ

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৮৫ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকা জেলার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়ন বাদিগাওয়াইল এলাকায় শিশু ধর্ষণের অভিযুক্তকে ছাড়িয়ে নিতে চেয়ারম্যানের চাপ।

এলাকাবাসী ও ভুক্তভোগির পরিবার জানায়, প্রথমবার ধর্ষণের অভিযোগে সাধারণ ক্ষমাও করেন ভুক্তভোগীর পরিবার। পরে আবারো একই শিশুকে দ্বিতীয় বারের মত ধর্ষণ করে, ধর্ষণের অভিযোগে মোহাম্মদ মোমিন(১৮) নামের ওই যুবককে আটক করেছেন ধামরাই থানা পুলিশ। সেই থেকে মোমিনকে থানা হগে ছাড়াতে স্থানীয় চেয়ারম্যান আজহার উদ্দিন শিশুটির পরিবারকে চাপ প্রয়োগ করছেন বলে দাবি ভুক্তভোগী পরিবারটির।

মঙ্গলবার (২৫ মে) দিবাগতরাতে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের বাদিগাওয়াইল এলাকা থেকে মোমিনকে আটক করা হয়। এঘটনায় অভিযোগ দায়ের করায় ভুক্তভোগী পরিবারকে মারধোরসহ বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

আটককৃত মোহাম্মদ মোমিন উপজেলার সোমভাগ ইউনিয়নের বাদিগাওয়াইল এলাকার আয়নাল হকের ছেলে ও ভুক্তভোগীর শিশুর চাচাতো ভাই বলে জানা গেছে ।

ভুক্তভোগী ধর্ষিতা ওই শিশুটির বাবা বলেন, এর আগেও আমার শিশু কন্যাকে ধর্ষন করে মোমিন। সেবার আমি ক্ষমা করে দিয়েছিলাম। তিন থেকে চার দিন আগেও একই ঘটনা ঘটায়।

আমি আবারও এঘটনা শুনতে পেরে আজ আর ঠিক থাকতে পারি নি, থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছি। এর পরেই রাতেই পুলিশ মোমিনকে আটক করে থানায় নিয়ে গেলে মোমিনের বাবা আমাকে মারধর করেন। কে যেন আবার বাড়িতেও আগুন ধরিয়ে দেয়। পরে এলাকাবাসী এসে আগুন নেভানোর চেস্টা করলেও একটা ঘর পুড়ে যায়।

ধর্ষিতার বাবা অভিযোগ করে বলেন, আমাকে ডাক দিয়ে কবির নামে এক ভাই বলেন, তোমার ভাতিজাকে ধরিয়ে দিছো কেন? প্রথমবারেই ধরিয়ে দেওয়া উচিৎ ছিলো বলতেই আমার হাতে মোবাইল দিয়ে কবির বলেন, এই নাও চেয়ারম্যান কথা বলবেন।
মোবাইল কানে ধরতেই চেয়ারম্যান বলেন মোমিনকে থানা থেকে আনতে। রাজি না হলে তিনি বলেন তাহলে কি মোমিন সাজা খাটবো? পরে মোবাইল কবিরের হাতে দিয়ে দেই।

একাধিক ধর্ষণের অভিযুক্ত মোমিনকে ছাড়াতে বাদীর ওপর চাপ প্রয়োগের ব্যাপারে জানতে চেয়ে সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান আজহার উদ্দীনকে এ প্রতিবেদক একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেন নি।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, মারধোর ও বাড়িতে আগুন ধরানোর অভিযোগ এখনও পাইনি। তবে ধর্ষণের অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি