1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ৭৫০পিস ইয়াবাসহ নারী আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

তিতাসে ৭৫০পিস ইয়াবাসহ নারী আটক

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৬৫২ বার

কুমিল্লার তিতাস উপজেলায় ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সলিমা বেগম নামে এক নারীকে আটক করেছে তিতাস থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার গৌরীপুর-হোমনা সড়ক সংলগ্ন মাতৃছায়া স্কুলের সামনে থেকে এসআই সমুন ও আব্দুল করিম সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করে।

তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার গৌরীপুর-হোমনা সড়ক সংলগ্ন মাতৃছায়া স্কুলের সামনে থেকে অভিযান চালিয়ে কক্সবাজার টেকনাফ এলাকার মাদক ব্যবসায়ী টেকনাফ পৌরসভার দক্ষিন জালিয়া পাড়া গ্রামের মৃত হাজী আবুল কালামের মেয়ে সলিমা বেগমকে ৭৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ ঘটনায় সলিমা বেগমের বিরুদ্ধে তিতাস থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান। এছাড়াও আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন আছে বলেও জানায় যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net