1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে অগ্নিকান্ডে ১০ বসতঘরে আগুন, ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

মীরসরাইয়ে অগ্নিকান্ডে ১০ বসতঘরে আগুন, ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৪১ বার

মীরসরাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের ক্যাপ্টেন মিয়াজী আহমেদ বাড়িতে ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থরা।

ক্ষতিগ্রস্থরা হলেন, সুমন মিয়াজী, মেজবাহ মিয়াজী, গিয়াস উদ্দীন, ডা. মুফিজুর রহমান, আলাউদ্দিন, শাহাদাত হোসেন টাপু, মঞ্জুর রহমান সহ প্রমুখ।

ক্ষতিগ্রস্থ সুমন মিয়াজী জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। একে একে ১০টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকা, স্বর্ণালংকার, ফ্রিজ, টিভি, মোবাইল, আসবাবপত্র, পাসপোর্ট, জায়গা জমির দলিল সহ প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মীরসরাই স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আমাদের ১টি ইউনিট গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। সময় মতো পৌঁছাতে না পারলে ওই বাড়ির অন্য ঘরগুলো রক্ষা করা সম্ভব হতো না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net