ঢাকা   ০৩:০০:৫১ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

কাতার বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক পেলেন বাংলাদেশি শিক্ষার্থী আবু তালেব

মোঃ আরাফাত হোসাইন, কাতার প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৫০৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কাতার বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশি কৃতি শিক্ষার্থী মোহাম্মদ আবু তালেব।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সমাবর্তন অনুষ্ঠানের প্রথম পর্বে তাকে এ সম্মাননা প্রদান করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন খালিফা বিন আবদুল আজিজ আল থানিসহ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান রাশিদ আল দিরহাম ও সিন্ডিকেট কমিটির সদস্যরা।

সমাবর্তন অনুষ্ঠানে ১০৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষা সমাপনকারী ৭৩৩ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সনদ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান রাশিদ আল দিরহাম।

মুহাম্মদ আবু তালেবের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজীর উত্তর মাদার্শা গ্রামে। চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ায় তিনি পড়াশোনা করেন। এখানে তিনি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে কুল্লিয়া প্রথম বর্ষ (মিশকাত) পর্যন্ত দীর্ঘ ১০ বছর অধ্যয়ন করেন।

২০১১ সালে কাতারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক স্তরে শিক্ষাবৃত্তি নিয়ে তিনি উচ্চশিক্ষা অর্জনে কাতার যান। ২০১৪ সালে উচ্চমাধ্যমিক স্তরে প্রথম স্থান অধিকার করেন তিনি। ২০১৯ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের শরিআহ ও ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ফিকাহ ও উসুলে ফিকাহ বিভাগে অধ্যয়ন করছেন।

২০১৬ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথমবারের মতো ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পান। গত বছর পুনরায় ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পেয়ে সুনামের সঙ্গে এ দায়িত্ব পালন করছেন।

মোহাম্মদ আবু তালেব এর সাফল্যের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসার জোয়ারে ভাসছে বাংলাদেশি এই শিক্ষার্থী। বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যোগাযোগ মাধ্যমে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি