1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ১০ রোহিঙ্গা আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মাগুরায় এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মীরসরাইয়ে ১০ রোহিঙ্গা আটক

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৭৩ বার

মীরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের চরশরত এলাকা থেকে শিশুসহ ১০ রোহিঙ্গাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তারা নোয়াখালীর ভাসানচর থেকে দালালের মাধ্যমে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল।
সোমবার (৩১ মে) সকালে চরশরত এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জোররাগঞ্জ থানার পরিদর্শক (ওসি) তদন্ত হেলাল উদ্দিন ফারুকী। তিনি বলেন, এই ঘটনায় জোরারগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে।

হেলাল উদ্দিন ফারুকী আরো বলেন, আটক হওয়া রোহিঙ্গারা ভাসানচর থেকে ৩ দালালের মাধ্যমে ২০ হাজার টাকা করে দিয়ে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ট্রলার যুগে চরশরত এলাকায় নামলে পুলিশ তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ১০ রোহিঙ্গার মধ্যে সাতজন নারী, তিনজন শিশু ও তিনজন পুরুষ। সকালে চরশরত এলাকায় স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। ভাসানচর থেকে ৩ দালালের মাধ্যমে ট্রলার যুগে চরশরত এসেছেন এসব রোহিঙ্গারা। দালালের মাধ্যমে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া উদ্দেশ্য ছিলো তাদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net