1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বোরহানউদ্দিনে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ক সভা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব 

বোরহানউদ্দিনে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ক সভা

মনিরুজ্জামান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৭৩ বার

ভোলার বোরহানউদ্দিনে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ মে) দুপুরে সহকারী কমিশনার ভূমি শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

এ সময় তিনি বলেন,অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করেছে ভূমি মন্ত্রণালয়। আগামী বছরের জুলাই থেকে সারা দেশে ভূমি কর দেওয়ার এই সুবিধা নিশ্চিত করতে চায় সরকার।
তিনি আরও বলেন,সরকারের এ সিদ্ধান্ত ফলে এখন আর ভুয়া খতিয়ান দিতে পারবে না। কর নির্ধারণে অনিয়ম দূর হবে। ভূমি মালিকদের ভোগান্তি কমবে । সার্বিকভাবে কর প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আসবে।কর প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ নেওয়ার সুযোগ থাকবে না। অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থার মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে জমির খাজনা (ভূমি উন্নয়ন কর) দেওয়া যাবে।
সভায় ভূমি মালিকদের কে সচেতন করতে গ্রাম পুলিশ, ইমাম ও চৌকিদারদের নিয়ে অবহিত করণ সভা করা হবে। এছাড়া গ্রাম পুলিশদের মাধ্যমে প্রত্যেকটি ইউনিয়নের হাট-বাজারগুলোতে এ সংক্রান্ত প্রচার প্রচারণা চালানো হবে। ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদেরকে পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net