1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উপজেলায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন ডিআইজি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক 

উপজেলায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন ডিআইজি

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৮৭ বার

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানা সফর করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, বিপিএম(বার), পিপিএম(বার)।

কোম্পানীগঞ্জ উপজেলায় বিগত কয়েক মাস ধরে আওয়ামী রাজনীতিতে দলীয় কোন্দলের কারনে অস্থিরতা বিরাজমান। গত বসুরহাট পৌরসভা নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত মেয়র আব্দুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে বিভিন্ন কারনে দ্বন্দ্ব সংঘাত লেগেই আছে। দু পক্ষের সংঘর্ষের ঘটনায় সাংবাদিক মুজাক্কির ও আলাউদ্দিন (সিএনজি চালক) সহ দুজন নিহত ও বহু নেতা কর্মী হতাহতের ঘটনা ও ঘটেছে এখানে। এদের অনেকেই চিকিৎসাধীন, আবার অনেকেই গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। এরই প্রেক্ষিতে উপজেলায় শান্তি শৃঙ্খলা দিন দিন অবনতি হচ্ছে। উপজেলায় প্রায় প্রত্যেক দিন কোনো না কোনো সংঘাতের ঘটনা ঘটে, হামলা মামলা গ্রেফতার এখন প্রায় নিত্যদিনের ঘটনা।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (০১জুন) দিবাগত রাতে পৌনে ১২ টায় আওয়ামীলীগ সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির দরজায় দূর্বৃত্তরা গুলি ও ককটেল নিক্ষেপ করেছে। পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ সেখান থেকে এক রাউন্ড গুলির খোসা, দুইটি ককটেল,দুইটি চকলেট বোমার খোসা উদ্ধার করেছে।

এমতবস্থায় উপজেলার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ০২ই জুন (বুধবার) কোম্পানীগঞ্জ থানা ও সেতু মন্ত্রীর বাড়ি পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন।
এসময় কোম্পানীগঞ্জ থানার পুলিশ অফিসারদের সাথে বৈঠক করে কোম্পানীগঞ্জ উপজেলায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net