1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে প্রাণীসম্পদ প্রদর্শনী : মেলা উদ্বোধন করলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

হাটহাজারীতে প্রাণীসম্পদ প্রদর্শনী : মেলা উদ্বোধন করলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৩৭ বার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রাণী সম্পদ মেলার উদ্বোধন করেছেন আজ- সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি

শনিবার (৫ জুন) সকালে হাটহাজারী পার্বতী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন তিনি। এরপর দিনব্যাপী প্রাণীসম্পদের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রাণিসম্পদ দপ্তরের অধিনে একযোগে সারাদেশে অনুষ্ঠিতব্য মেলার হাটহাজারীতে দেশী-বিদেশী গরু, ছাগল, ভেড়া, মুরগী, বিভিন্ন জাতের কবুতর, বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের তত্বাবধানে অনুষ্ঠিত মেলা উদ্বোধনীতে অতিথি ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী, পরিবহণ মালিক সমিতির সভাপতি- আলহাজ্ব মন্জুর আলম চৌধুরী, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি অনুষ্ঠানে আগত খামারীদের সাথে মতবিনিময় করেন এবং প্রাণীসম্পদ মেলায় অংশ নেয়া স্টল মালিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বলেন- ‘সরকারের পরিকল্পিত কার্যক্রমের কারণেই কৃষি সম্পদের উন্নতি সাধন হয়েছে, যে কারণে আজ মানুষ আর্থিকভাবে সচ্ছল হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বাড়ি একটি খামার প্রকল্প কারণে দেশে দারিদ্র্য বিমোচন হয়েছে।’

ছিলেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, পৌরসভার সহায়ক সদস্য মো. আলী আজম, এমপি মহোদয়ের একান্ত সহকারী সৈয়দ মন্জুর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net