1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভারী বর্ষনে চট্টগ্রামে জনজীবনে চরম দুর্ভোগ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভারী বর্ষনে চট্টগ্রামে জনজীবনে চরম দুর্ভোগ!

এম আর আমিন, চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৮৯ বার

চট্টগ্রাম ঘণ্টাখানিকের বৃষ্টিতেই ডুবেছে পুরো শহর, মূল সড়ক হাঁটু পানিতে নিচে। আজ (৬)জুন সকাল শুরু হওয়ায় এ বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ। জলাবদ্ধতার ভোগান্তিতে নগরবাসী।

অক্সিজেন ২ নম্বর গেট, মুরাদপুর, প্রবর্তক মোড়, চকবাজার খাল পাড়, সাগরিকা, নয়াবাজার, আগ্রাবাদ ও হালিশহরসহ অনেক জায়গা পানিতে তলিয়ে গেছে। সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা ও খাল-ড্রেনের ময়লা জমে থাকায় প্রতিবারই বৃষ্টির সময় চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীর।

এদিকে চাক্তাই খাল ও হিজড়া খাল পুরোপুরি পরিষ্কার না হওয়ায় বৃষ্টির পানি আশপাশের ঘর-বাড়িতে উঠে গেছে। জলাবদ্ধতা নিরসনে সিডিএ’র অধীনে ৫ হাজার ৬১৬ কোটি টাকা ব্যয়ে চলমান প্রকল্পের অধীনে নগরের বিভিন্ন খালে বাঁধ দেওয়া হয়েছে, যা এখন জলাবদ্ধতার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে।

নগরবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জনপ্রতিনিধিরা প্রতিবারই আশ্বাস দেয়, কোনো কাজ হয় না। কোনো সংস্থা কার্যকর উদ্যোগ নেয় না। ফলে প্রতিবছর জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হয়।

এদিকে বৃষ্টির কারনে পাহাড়ের পাদদেশে বসবাস করা বাসিন্দাদের ভারী বর্ষণের পাহাড় ও ভূমিধসের ঝুঁকি রয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, ‘পাহাড়ি এলাকায় লোকজনদের সতর্ক করতে আমরা মাইকিং করেছি। পাশাপাশি আমরা সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

আবহাওয়াবিদ শহীদুল ইসলাম বলেন, প্রাক মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে। চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net