1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রলীগের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় একটি মানবিক উদ্যোগ -এম এ মজিদ চেয়ারম্যান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

ছাত্রলীগের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় একটি মানবিক উদ্যোগ -এম এ মজিদ চেয়ারম্যান

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩০৭ বার

নিজ রক্তের গ্রুপ জেনে রাখা প্রত্যেকের জন্যই বিপদের সহায়ক, আর এমন প্রয়োজনীয় মানবিক আয়োজনের জন্য নিজ ইউনিয়ন ছাত্রলীগের প্রশংসা করেছেন এম এ মজিদ চেয়ারম্যান।

চট্টগ্রামস্থ হাটহাজারী উপজেলার দক্ষিন মাদার্শা ইউনিয়ন ছাত্রলীগ স্থানীয় শ্যামা সুন্দরী উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ফ্রী রক্ত গ্রুপ নির্ণয় অনুষ্ঠানের আয়োজন করেছে আজ দ্বিতীয় দিনের মতো। স্বেচ্ছাসেবী সংগঠন- হাটহাজারী সম্মিলিত রক্তদাতা ফোরামের সহায়তায় এতে প্রায় দেড়শো ছাত্র-ছাত্রী নিজ নিজ রক্তের গ্রুপ নির্ণয় পূর্বক ব্লাড কার্ডও পায়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদান করেন- ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং অত্র শ্যামা সুন্দরী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জননেতা এম এ মজিদ।

এসময় তিনি এবং প্রধান শিক্ষক মো. লোকমান নিজ নিজ রক্তের গ্রুপও নির্ণয় করে নেন।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ, পরিচালনা কমিটির সদস্যরা, ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোরশেদুল আলম, যুবলীগ নেতা মোহাম্মদ মামুন, ইউনিয়ন ছাত্রলীগের সাইফুল, মোজাম্মেল প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net