ঢাকা   ০৪:৫৭:০৩ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম

আনোয়ারায় পুকুরে ডুবে দুই দিনে দুই শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৫১০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বদরুল হক, আনোয়ারা (চট্টগ্রাম);-

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পীরখাইন ও কৈনপুরা গ্রামে পুকুরে ডুবে দুই দিনে দুই শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।শনিবার (১২ জুন) দুপুর বারোটার দিকে উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের পীরখাইন পশ্চিম পাড়া এলাকায় দুই বছর বয়সের মোহাম্মদ হামেদ হাসান নামের পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়।নিহত শিশুটি হলো পীরখাইন গ্রামের মোহাম্মদ আরিফ উল্লাহ’র ছেলে।হামেদের বাবা আরিফ উল্লাহ বলেন, পরিবারের সদস্যদের অজান্তে বেলা ১১টার দিকে হামেদ পুকুরে পড়ে গেলে কিছুক্ষণ পর পুকুর থেকে আমরা উদ্ধার করি। পরে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনোয়ারা হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ ফারজানা বলেন, শনিবার দুপুরে উপজেলার পীরখাইন গ্রামের ২ বছর বয়সের একটি শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু হয়। এছড়াও গতকাল (শুক্রবার) উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের কৈণপুরা গ্রামের মহাজন পাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয় অতুল মহাজন (৫) নামে এক শিশুর । নিহত শিশুটি স্থানীয় ওষুধ ব্যবসায়ী সুমন মহাজনের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি