1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদিতমারীতে ঘরের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

আদিতমারীতে ঘরের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৪৬২ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ঘরের ছাদ থেকে পড়ে নয়ন চন্দ্র (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার ১৩ জুন সকালে সরকারী আদিতমারী কলেজের পুরাতন মসজিদ ঘর ভাঙতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত শ্রমিক নয়ন চন্দ্র উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের স্টোরপাড়া এলাকার সতিশ চন্দ্রের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সরকারী আদিতমারী কলেজে নতুন মসজিদ করার জন্য পুরাতন মসজিদ ঘরটি ভেঙে ফেলার কাজ করছিল নয়ন চন্দ্রসহ কয়েকজন শ্রমিক। ঘরের ছাউনীর টিন খুলতে ছাদে উঠে নয়ন। এ সময় পা পিছলে হঠাৎ ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গুলফাম জানান, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net