1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদিতমারীতে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

আদিতমারীতে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেফতার

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৪২৩ বার

লালমনিরহাটের আদিতমারীতে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত

আসামি মোঃ ফরজ আলী (৬৫) কে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ। সে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ গোবধা গ্রামের মৃত্যু হোসেন আলীর ছেলে । সে পারিবারিক কলহের কারনে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। আসামি তার স্ত্রীকে হত্যার করার ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দিয়ে কৌশলে নিজে বেঁচে যেতে চেষ্টা করেছিল। বিধিবাম, সেদিন আদিতমারী থানায় কর্মরত তৎকালীন (২৮/০৭/১৯৯৭)এসআই/ গাউছুল আজম এবং এসআই/ আঃ সাত্তার আত্মহত্যার ঘটনা স্থলের পৌঁছে বুঝতে পারেন এটি আত্মহত্যা নয়, হত্যাকান্ড। তারপর শুরু আইনগত সকল প্রকার দিক বিবেচনা করে চুলচেড়া তদন্ত। প্রমানিত হয় ফরজ আলীর স্ত্রী আত্মহত্যা করেনি, তাকে ফরজ আলী নিজে শ্বাসরোধ করে হত্যা করেছে। বর্নিত আসামির বিরুদ্ধে পেনাল কোড এর ৩০২ ধারার অপরাধে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। আসামি ঘটনার পর থেকে পলাতকে থাকে। পুলিশের অভিযোগ পত্রের উপর দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামি ফজর আলী তার স্ত্রীকে হত্যার করেছে মর্মে সন্দেহাতীতভাবে সাক্ষ্য- প্রমান পেয়ে আসামিকে তার অনুপস্থিতিতে বিজ্ঞ আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

আসামি ফরজ আলী ৩০/৩৫ বছরের টগবগে জওয়ান ছিল সে সময়। ভারত সীমানার কাছে বাড়ি। তিনি ধরেই নিয়েছিলেন স্ত্রীকে হত্যার পর সীমানা পাড় হয়ে বাকি জীবনটা ভারতের নাগরিক হয়ে ভারতেই থেকে যাবেন। কিন্তু না, একটা সময় ভারত তাঁকে আশ্রয় দেয়নি। তখন সে নিজেকে বাচানোর জন্য চলে যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার ভারত সীমান্ত ঘেষা দূর্গম কোন গ্রামে। সেখানেই সে নিজেকে মিথ্যা পরিচয় দিয়ে কাটিয়ে দেয় জীবনের ২২/২৩ টি বছর। নতুন করে আবারও বিয়ে, সন্তান, সংসার সবকিছুই শুরু করে দেন। হয়তো ভুলেও গিয়েছিলেন, তার কোন স্ত্রী ছিল যাকে সে নির্মমভাবে হত্যা করে আত্নগোপন করে আছে!!!

আবারও বিধিবাম, আদিতমারী থানার সেই পুলিশ অফিসার শুধু নাম-পদবীর পরিবর্তন,এএসআই/ আতাউল গনি, টগবগে জওয়ান ফরজ আলীকে বৃদ্ধ অবস্থায় আবিষ্কার করে ফেলেন। তিনি আসামী ফরজ আলীর বিষয়টি ওসি কে জানালে আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার ‘এ’সার্কেল মারুফা জামাল এবং জেলা পুলিশের এসপি, আবিদা সুলতানা কে জানানো হলে তার আদেশে যেখানে থাকুক না কেন, আসামিকে গ্রেফতার দেখতে চাই, যা যা করনীয় আপনি করেন এমন আদেশ পেয়ে ওসি গত ২০ জুন রাত্রী অনুমান ১১.৩০ ঘটিকার সময় তৎক্ষনাৎ এএসআই ও তার টিমকে কুড়িগ্রাম ভূরুঙ্গামারী থানার উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থায় পাঠিয়ে দেয়া হলে ওসি ভূরুঙ্গামারী তিনি যথেষ্ট আন্তরিকতা নিয়ে আদিতমারী থানা পুলিশ টিমকে সহযোগিতা করেন। একটি সফল অভিযানের মধ্য দিয়ে ২৩ বছর যাবৎ আত্নগোপনে থাকা টগবগে জওয়ান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বৃদ্ধ ফরজ আলীকে গ্রেফতারের মধ্যদিয়ে ইতি টানেন নিশংস হত্যাকান্ডের। রহস্য উদঘাটন,সাক্ষ্য প্রমাণ সংগ্রহ, চার্জশিট দাখিল,ন্যায় বিচারের জন্য সাক্ষী হাজির করা এবং রায় বাস্তবায়নের জন্য আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালত সোপর্দ করনের মধ্যদিয়ে পুলিশী কর্মকান্ডের চুড়ান্ত পরিসমাপ্তি ঘটানো হয়েছে। আদিতমারী থানার ওসি জানান, পুলিশ আছে, পুলিশ থাকবে মানুষের হৃদয়ে অনন্তকাল —–, শুধু ফরজ আলীরা হয়তোবা পুলিশকে সারাজীবন ঘৃণা করেই যাবে বলে ওসি সাইফুল ইসলাম পুরো ঘটনাটি ২২ জুন মঙ্গলবার তার অফিসিয়াল ফেসবুকে তুলে ধরেছেন। তবে এমন ঘটনায় সাধারণ মানুষ পুলিশ কে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net