1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের কাশিনগরে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

চৌদ্দগ্রামের কাশিনগরে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৩৫৬ বার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে সাবেক রেলপথমন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি’র দিকনির্দেশনায় করোনায় ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় পাঁচশ’ জনের প্রতিজনকে ৫০০ টাকা হারে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে কাশিনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক।

কাশিনগর ইউপি চেয়ারম্যান মো: মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জোবায়ের হোসেন, কাশিনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিনগর ইউপি সদস্য শামসুল আলম, আব্দুল ওয়াদুদ, আব্দুর রশিদ, ছালেহ আহমেদ, রাসেল মাহমুদ টিটু, জামাল উদ্দীন মিজান, প্যানেল চেয়ারম্যান ফাতেমা আক্তার মুন্নি, ইউপি সচিব শফিকুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফখরুল ইসলাম সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী অফিসারকে ফুল ও ক্রেস্ট দিয়ে স্বাগত জানান কাশিনগর ইউপি চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net