1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের নির্দেশে ভেঙ্গে দেওয়া হয়েছে বসত ঘরের বিল্ডিং - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা 

শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের নির্দেশে ভেঙ্গে দেওয়া হয়েছে বসত ঘরের বিল্ডিং

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৮৫ বার

শ্রীনগর(মুন্সীগঞ্জ)সংবাদদাতাঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাতের নির্দেশে জোর পূর্বক বসত ঘরের বিল্ডিং ভাঙ্গার অভিযোগ পাওয়াগেছে। গত শনিবার ২২ ফেব্রুয়ারী সকাল ১০ টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও মোকার দোকান নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মানব বেপারীর বাদী হয়ে ভাইয়ের বিলিডং ভাঙ্গার ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনা স্থলে গিয়ে ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাতকেই মিমাংসার দায়িত্ব দিয়ে আসে। মানব বেপারীর মা মোমেলা বেগম(৬৫) কান্নারত কন্ঠে বলেন, প্রায় ৩ বছর পূর্বে তার ছেলে মামুন বেপারী বসবাসের জন্য কয়েক কক্ষ বিশিষ্ট একটি টিনসেটের বিল্ডিং ঘর নির্মাণ করেন। শনিবার সকালে তাদের সকলের অনুপস্থিতিতে হঠাৎ পাশর্^বতি বাড়ির মৃত কানাই তালুকদারের ছেলে ফারুক তালুকদারের নেতৃত্বে নিজাম,মিস্ত্রি মোবারক ও বিল্লালসহ প্রায় ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল সন্ত্রাসী কায়দায় বসত ঘরের বিল্ডিং ভাংঙ্গার কাজ শুরু করেন। তিনি আরো জানায়, খবর পেয়ে তিনি ছুটে আসেন এবং বিল্ডং ভাঙ্গতে নিষেধ করেন। এসময় ফারুক তাকে অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করে এবং বিল্ডংটি তাদের জায়গায় উপর পরেছে বলে জানায়। এ সময় ফারুক দাবী করে তারা ইউপি চেয়ারম্যানের নির্দেশেই কাজ শুরু করেছে। কোন কথা থাকলে চেয়ারম্যানের সাথে বলতে বলে। এস আই নাজমুল ঘটনা স্থলে গিয়ে পূনরায় ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাতকে মিমাংসার দায়িত্ব দিয়ে আসেন। এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাতের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি মোবাইল ফোনটি রিসিভ করেননি। শ্রীনগর থানার এস আই নাজমুল জানায়, বিষয়টি আগামী ১ মাসের মধ্যে মিমাংস করে দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাতকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net