1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বান্দরবানের ইমাম হত্যার প্রতিবাদে গুইমারার জালিয়াপাড়াতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

বান্দরবানের ইমাম হত্যার প্রতিবাদে গুইমারার জালিয়াপাড়াতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

আবদুল আলী, গুইমারা, খাগড়াছড়ি |
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৫১০ বার

বান্দরবা‌নের রোয়াংছড়ির তুলাছ‌ড়ির রায়চন্দ্র পাড়া জা‌মে মস‌জি‌দের ইমাম নও মুস‌লিম ওমর ফারুক‌কে ব্রাশ ফায়ারে হত্যার বিচার দাবিতে খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ওলামা ঐক্য পরিষদ ও ক্বওমী মাদরাসা শিক্ষা বোর্ড এবং জালিয়াপাড়া সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে জালিয়াপাড়া মসজিদের সামনে জুমার নামাজ শেষে চৌরাস্তায় জালিয়াপাড়া কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা নোমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জালিয়াপাড়া এলাকার বিশিষ্ট ব্যাক্তিত্ব শেখ হাফিজুর রহমান, ইউপি সদস্য আরমান হোসেন, খাগড়াছড়ি জেলা ওলামা পরিষদের সভাপতি গুইমারা কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ক্বারী ওসমান গনি, সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক আইয়ুব আলী মেম্বার প্রমূখ।

এসময় বক্তারা ব‌লেন, রোয়াংছড়িতে পাহাড়ি সন্ত্রাসীরা নও মুস‌লিম ও মস‌জি‌দের ইমাম ওমর ফারুককে গু‌লি ক‌রে হত্যা ক‌রে। তবে প্রশাসন এখনও সন্ত্রাসীদের বি‌রুদ্ধে কোনও ব্যবস্থা নি‌তে পা‌রেনি। এ ঘটনার সুষ্ঠু বিচার না হ‌লে পাহাড়ে মুসলমানদের নিরাপত্তা থাকবেনা।ওমর ফারুকের অপরাধ তি‌নি ত্রিপুরা সম্প্রদায় থে‌কে মুসলমান হ‌য়ে‌ছেন। এসময় তারা পাহাড়ি সন্ত্রাসী‌দের চি‌হ্নিত ক‌রে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শা‌স্তির দাবি জানান। তা না হলে ক‌ঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে গুইমারা উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও শত শত মুসল্লী অংশগ্রহন করেন। সবশেষে দেশ ও জাতীর কল্যান কামনা করে মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net