1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে পাহাড়িয়া সোসাইটি পর্যটন সেবা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

রামগড়ে পাহাড়িয়া সোসাইটি পর্যটন সেবা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৪৬০ বার

নিরাপদ ফল, ফসল, মৎস্য উৎপাদন বৃদ্ধি ও প্রাণীকুল পরিবেশ বান্ধব পর্যটন গড়ার লক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা পাহাড়িয়া সোসাইটির উদ্যোগে পর্যটক সেবা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

শনিবার বেলা ১২টায় রামগড় উপজেলার পাতাছড়া ইউপির পাকলাপাড়া এলাকায় সংগঠনটির নিজস্ব জায়গায় পর্যটন সেবা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর।

পাহাড়িয়া সোসাইটির চেয়ারম্যান সাংবাদিক মোশারফ হোসেন বলেন, পর্যটন এলাকা খাগড়াছড়িতে ঘুরতে আসা পর্যটকদের যাত্রাপথে বিভিন্ন সেবা দেয়ার লক্ষে সেবাকেন্দ্রটি স্থাপন করা হচ্ছে। এছাড়া নিরাপদ খাদ্য, পরিবেশ, জলবায়ু বিষয়ে পর্যটকদের মাঝে জনসচেনতা সৃষ্টি করতে কাজ করবে সংগঠনটি।

রামগড়-খাগড়াছড়ি সড়কের পাশে মনোরম পরিবেশে পর্যটক সেবা কেন্দ্রটি হলে পর্যটকদের সেবার পাশাপাশি স্থানিয়রা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হবে বলে মনে করছেন এলাকাবাসী। পরে স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন ফল ও সবজীর বীজ বিতরন করেন আমন্ত্রীত অতিথিরা।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক মো: নিজাম উদ্দিন, পাহাড়িয়া সোসাইটির নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিন, পরিচালক (অর্থ) রিয়াজ উদ্দিন রনি, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক মো: মাসুদ রানা, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক জহিরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net