1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শহরের ফোরলেন রাস্তার কাজে অনিয়ম বন্ধ ও হাসপাতালে আইসিইউ স্থাপনসহ সেবার মান উন্নত করার দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

শহরের ফোরলেন রাস্তার কাজে অনিয়ম বন্ধ ও হাসপাতালে আইসিইউ স্থাপনসহ সেবার মান উন্নত করার দাবিতে মানববন্ধন

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩৮০ বার

গাইবান্ধা শহরের ফোরলেন রাস্তার কাজে অনিয়ম-দুর্নীতি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের প্রতিবাদে এবং জেনারেল হাসপাতালে আইসিইউ, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ইউনিট স্থাপনের দাবিতে মানববন্ধন। আজ রবিবার দুপুরে গানাসাস মার্কেটের সামনে নাগরিক মঞ্চের ব্যানার মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

নাগরিক মঞ্চের সিনিয়র সদস্য ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের সদস্য সচিব এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, গণফোরাম জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক শামীম আরা মিনা প্রমুখ।

বক্তারা ফোরলেন নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার তীব্র প্রতিবাদ করেন এবং এ বিষয়ে জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর তদারকিতে গাফলতিরও সমালোচনা করেন। তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনার প্রতিবাদ করেন এবং অবিলম্বে হাসপাতালে পর্যাপ্ত আইসিইউ ইউনিট ও কেন্দ্রীয় অক্সিজেন সরবারাহ স্থাপন করার দাবি করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net