1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২৫ ফেব্রুয়ারিকে ‘শহীদ সেনাদিবস’ ঘোষণা করতে হবে - ব্যারিস্টার তাসমিয়া প্রধান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

২৫ ফেব্রুয়ারিকে ‘শহীদ সেনাদিবস’ ঘোষণা করতে হবে – ব্যারিস্টার তাসমিয়া প্রধান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৫১ বার

নিজস্ব প্রতিবেদকঃ
বিশ দলীয় জোট নেত্রী জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি আমার দেশের সেনাবাহিনীর উপরে আঘাত করা হয়েছিল। দেশের সূর্য সন্তানদের হত্যা করে, আমাদের প্রতিরক্ষাকে দুর্বল করে, বাংলাদেশকে পঙ্গু করার ষড়যন্ত্র করা হয়েছিল। মেজর জেনারেল থেকে ক্যাপ্টেন পর্যন্ত বিভিন্ন র‍্যাঙ্ক এর ৫৭ জন সেনাকর্মকর্তা সেদিন শাহাদত বরণ করেন। সেই নির্মম-নৃশংস হত্যাযজ্ঞের স্বয়ংসম্পূর্ণ, অবিতর্কিত এবং গ্রহণযোগ্য তদন্ত আজও হয় নাই। পিলখানা ট্র্যাজেডির রক্তের দাগ এখনো শুকায় নাই, অবিলম্বে ২৫ ফেব্রুয়ারিকে ‘শহীদ সেনাদিবস’ ঘোষণা করতে হবে।

ব্যারিস্টার তাসমিয়া প্রধান আরও বলেন, দেশের মানুষ জানতে চায় কার স্বার্থে, কার নির্দেশে সেদিন দেশপ্রেমিক সেনাবাহিনীর মেধাবী কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল? কারা গণতন্ত্রকে হত্যার গভীর ষড়যন্ত্রে এখনো লিপ্ত হয়ে আছে? তাদের মুখোশ খুলে দিতে হবে, ষড়যন্ত্রের খলনায়কদের সামনে নিয়ে আসতে হবে এবং তাদের বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি আজ সকাল ১১ টায় আসাদ গেট জিইউপি মিলনায়তেন জাগপা আয়োজিত “পিলখানা ট্র্যাজেডি – কার স্বার্থে ষড়যন্ত্র” শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাগপা, যুব জাগপা ও জাগপা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net