1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পৌরসভার ৫২ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার ৭৩৯ টাকার বাজেট ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

রাউজান পৌরসভার ৫২ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার ৭৩৯ টাকার বাজেট ঘোষণা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৪৪৫ বার

রাউজান পৌরসভার ২০২১- ২০২২ অর্থবছরের ৫২ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার ৭৩৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ জুন) সকাল ১১ টায় পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট প্রাণঘাতী করোনা প্রাদুর্ভাবের কারণে সীমিত পরিসরে ঘোষণা করেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। এই বাজেট নিয়ে দুপুর ২ টায় পর্যন্ত আলোচনা করা হয়। ঘোষিত বাজেট ৫২ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার ৭৩৯ টাকা, ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৭৩ লক্ষ ২০ হাজার টাকা, রাজস্ব আয় ধরা হয়েছে ৮ কোটি কোটি ৩৯ লক্ষ ৮০ হাজার ৮১৩ টাকা এবং সরকার কর্তৃক ও বিভিন্ন প্রকল্প বাবদ উন্নয়ন আয় ধরা হয় ৪৪ কোটি ৫৭ লক্ষ ৫৭ হাজার ৯২৬ টাকা। অপরদিকে পৌরসভার নিজস্ব রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩ লক্ষ ২০ হাজার টাকা এবং সরকার কর্তৃক ও বিভিন্ন প্রকল্প বাবদ উন্নয়ন ব্যয় ধরা হয় ৪২ কোটি ৭০ লক্ষ টাকা। বাজেট বাজেট ঘোষণার পর পৌর জমির উদ্দিন পারভেজ করোনাভাইরাস সংক্রমণ ঠাকাতে পৌর এলাকার সকল জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। করোনাভাইরাস সংক্রমণের মধ্যে চ্যালেঞ্জিং ২০২১-২২ অর্থবছরের এই বাজেট পেশ নতুন মেয়রের জন্য মাইলফলক। এসময় উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,সহসভাপতি স্বপনদাস গুপ্ত, রাউজান পৌর সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, পৌর প্যানেল মেয়র-১ আলহাজ্ব বশির উদ্দিন খান, প্যানেল মেয়র-২ এডভোকেট সমীর দাশ গুপ্ত, প্যানেল মেয়র-৩ নাছিমা আক্তার, কাউন্সিলর কাজী ইকবাল, শওকত হাসান, জানে আলম জনি, আজাদ হোসেন, এড. দিলীপ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর জেবুন্নেসা, জান্নাতুল ফেরদৌস ডলি ও পৌর কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক সমিতি, ব্যবসায়ী সমিতি, মসজিদের ইমামসহ অনেকেই উপস্থিত ছিলেন। পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা মুহাম্মদ সাকুর মিয়া জানান পৌর বাজেটকে কেন্দ্র করে পৌর সভার নাগরিকদের সেবা আরেকদাপ বাড়িয়ে গেল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net