1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে লকডাউন অমান্য করায় ১৪ জনকে থানায় সোপর্দ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত  মাগুরায় শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে রি-এজেন্ট প্রদান নানা আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থার ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

রামগড়ে লকডাউন অমান্য করায় ১৪ জনকে থানায় সোপর্দ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৪৮১ বার

খাগড়াছড়ির রামগড়ে করোনা ভাইরাসজনীত সরকার নির্দেশিত চলমান কঠোর লকডাউনে রাস্তায় অযথা ঘুরাফেরা, মাস্ক না পড়া, মোটর সাইকেল চালনার দায়ে ১৪ জন ব্যক্তি ও ৩টি মোটরসাইকেল আটক করে থানায় সোপর্দ করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (০১জুলাই) দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত রামগড় বাজার, সোনাইপুল বাজার, মাষ্টারপাড়া ও কালাডেবা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রামগড় উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মু. মাহমুদ উল্লাহ মারুফ । এসময় আরো উপস্থিত ছিলেন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, রামগড় উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: নিজাম উদ্দিন, সাংবাদিক শুভাশিস দাস সহ স্থানীয় সাংবাদিক, পুলিশের সদস্যবৃন্দ।

রামগড় উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মু. মাহমুদ উল্লাহ মারুফ বলেন, করোনার প্রাদুর্ভাব আরো ভয়াবহ আকার ধারন করছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। করোনা ভাইরাস থেকে বাঁচতে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলা একান্ত প্রয়োজন। লকডাউনে সরকারি নিদের্শেনা না মানা হলে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net