1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে কৃষকদের মধ্যে রোপা আমনের বীজ ও সার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব আনোয়ারায় বিধবাকে টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামালেন স্টার্ক নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন সরকারি দলের নন, বিরোধী দল হিসেবে জনগণের পাশে থাকুন -আব্দুর জব্বার মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ 

বাঁশখালীতে কৃষকদের মধ্যে রোপা আমনের বীজ ও সার বিতরণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৮৯ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন (উফশী ও হাইব্রীড) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র ৪’শ ২০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক।

চলতি মৌসুমে উপজেলার মোট ৪২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ৩৭০ জন কে জনপ্রতি ৫ কেজী উফশী আমনের বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজী এমওপি রাসায়নিক সার এবং ৫০ জন কৃষকদের মধ্যে জনপ্রতি ২ কেজী হাইব্রিড ধানের বীজ ১০ কেজী এমওপি ও ২০ কেজী ডিএপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

কৃষিবিদ আবু সালেক বলেন, ‘মৌসুমী রোপা আমন ধানে হাইব্রিড ও উফশী জাতের বীজ ও রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের মাঝে মূলত বীজ ও সার বিতরণ করা হয়। মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপসকারী কৃষি কর্মকর্তারা কৃষদের পাশে থেকে প্রযুক্তিগত সহযোগীতা প্রদান করবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net