1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কালীগঞ্জে ধর্ষণে অন্তঃসত্তা কিশোরীর সন্তান প্রসব, ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা পরিবারে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

কালীগঞ্জে ধর্ষণে অন্তঃসত্তা কিশোরীর সন্তান প্রসব, ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা পরিবারে

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৪৪২ বার

লালমনিরহাটের কালীগঞ্জে ধর্ষণের ঘটনায় মামলা হওয়া সেই অন্তঃসত্ত্বা কিশোরী ফুটফুটে পুত্র সন্তানের মা হয়েছেন।
জন্ম নেওয়া ওই সন্তানের পিতৃপরিচয় ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ভুক্তভোগীর পরিবার। ‘কে হবে এই নবাগত সন্তানের বাবা?’ কে নিবে এর ভবিষ্যতের দায়িত্ব? এমন সামাজিক একাধিক প্রশ্নের সম্মুক্ষিন ওই কিশোরী ও তার পরিবার। তবে ধর্ষক পলাতক থাকায় পুলিশ ২ মাস অতিবাহিত হলেও গ্রেফতার করতে পারেনি ধর্ষককে। তবে নিস্পাপ শিশুটি যেন পিতৃপরিচয় পায় এমনটাই দাবী পুরো এলাকাবাসীসহ সচেতন মহলের।
ধর্ষনের স্বীকার ওই কিশোরী উপজেলার দলগ্রাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দঃ দলগ্রাম এলাকার সামছুল হকের মেয়ে।

ধর্ষনের ঘটনায় গত ২০ এপ্রিল ওই অন্তঃসত্ত্বা কিশোরীর বাবা বাদী হয়ে রবিউল নামে একজনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে । যাহার মামলা নং-২৫।
জানা গেছে,অন্তস্বঃত্বা হওয়ার বেশ কয়েক মাস অতিবাহিত হওয়ার পরে চলতি বছরের ৩ জুন ওই কিশোরী অসুস্থ হলে থানা পুলিশের নিকট নিয়ে যায় তার পরিবার। পরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা এস আই মকবুল হোসেনকে দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। গত ৪ জুন রাতে সেখানেই ওই কিশোরী একটি পুত্র সন্তানের মা হন । বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।
ওই কিশোরীর মা ফাতেমা কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, ‘কষ্ট করে দু’বেলা দু’মুঠো খাবারের জন্য মাটি কাটার কাজ করে সংসার চালাই। দরিদ্র হলেও আমারতো সম্মান আছে। আমি মানুষকে মুখ দেখাতে পারি না’। এখন কী হবে অনাগত এই সন্তানের ভবিষ্যৎ? কোথায় রাখবে এই সন্তান? কিভাবে লালন-পালন করবে এই সন্তান? কে নেবে তার ভরণপোষণের দায়িত্ব?’কিছুই ভেবে পাচ্ছি না। আমি বাড়ির বাহিরে কাজ করার সুযোগে যারা আমার মেয়ের এমন সর্বনাশ করেছে তাদের ফাঁসি চাই’।

এ বিষয় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ১ জনের নামে গত ২০ এপ্রিল একটি ধর্ষণ মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net