1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে বাস চালক ও হেলপারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কারখানা বন্ধে রয়েছে সিটি কর্পোরেশন, রাজউক ও পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

তিতাসে বাস চালক ও হেলপারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৫৬ বার

তিতাসে বাস-পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা আক্তার এর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার বাস পরিবহন শ্রমিকদের হাতে এ সহায়তা তুলে দেন। প্রত্যেককে উপহার হিসেবে চাল, ডাল, তেল ও লবন প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ও সমাজ কল্যাণ কর্মকর্তা মোঃ সেতারু উজ্জামান প্রমূখ।

বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা আক্তার বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে লকডাউনে মানুষের বেঁচে থাকার সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী মানবিক সহায়তা পাঠিয়েছেন। আপনাদের মাঝে সেগুলো বিতরণ করা হলো।

উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, করোনার মহামারীতে সংক্রমণ রোধে দেশের সকল সেক্টরে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। পরিবহন শ্রমিকরা পরিবার নিয়ে যাতে কষ্টে না থাকে সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে শ্রমিকদের জন্য এ খাদ্য সহায়তা প্রদান করলো। যদি সমস্যা হয় তাহলে পুনরায় তাদেরকে সহায়তা দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net