1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাট পৌরসভায় দীর্ঘদিন প্রতিক্ষার অ্যাম্বুলেন্স পাইলেন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব

লালমনিরহাট পৌরসভায় দীর্ঘদিন প্রতিক্ষার অ্যাম্বুলেন্স পাইলেন

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৫৩০ বার

স্বাস্থ্য সেবার মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবা নিশ্চিত করতে দীর্ঘ ১৫ বছর পর অ্যাম্বুলেন্স সার্ভিস পাইলেন লালমনিরহাট পৌরবাসী। বৃহস্পতিবার ৮ জুলাই দুপুরে চাবি হস্তান্তরের মাধ্যমে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন। লালমনিরহাট পৌর ভবন সূত্রে জানা যায়, স্বাস্থ্য সেবা গুরুত্বপূর্ণ একটি নাগরিক অধিকার। স্বাস্থ্য সেবা মানুষের দোড় গোঁড়ায় পৌঁছে দিবে পৌরসভার স্বাস্থ্য বিভাগ।

কিন্তু প্রসূতি মা, গুরুতর অসুস্থদের দ্রুত উন্নত সেবা দিতে অ্যাম্বুলেন্স প্রয়োজনীয় একটি যানবাহন। লালমনিরহাট পৌরসভার অ্যাম্বুলেন্সটি দীর্ঘ ১৫ বছর ধরে বিকল হয়ে গ্যারেজেই পড়ে রয়েছে। সেই থেকে অ্যাম্বুলেন্স সার্ভিস বঞ্চিত এ পৌরসভার মানুষ। ফলে পৌর কর দিলেও স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ পরিবহন সার্ভিস থেকে বঞ্চিত হয়ে আসছে পৌরবাসী। করোনা সংক্রামণের এ ভয়াবহ সময়ে রোগী পরিবহনে দারুণ সংকটে পড়ে পৌর স্বাস্থ্যবিভাগ।
লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন জানান, আগের অ্যাম্বুলেন্সটি দীর্ঘ ১৫ বছর ধরে বিকল হয়ে গ্যারেজেই নষ্ট হয়েছে। ফলে রোগী পরিবহনে চরম দুর্ভোগে পড়া পৌরবাসী দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্সের দাবি তুলে আসছিল। পৌরবাসীর এ দুর্ভোগ লাঘবে এবং নির্বাচনী ইশতেহার পূরণে নতুন অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হলো। করোনার এ ভয়াবহ সময় অ্যাম্বুলেন্স সার্ভিসটি পৌরবাসীর স্বাস্থ্যসেবায় মাইলফ লক হিসেবে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net