1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে হতদরিদ্রদের মাঝে নগদ টাকা বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন

মাগুরার শ্রীপুরে হতদরিদ্রদের মাঝে নগদ টাকা বিতরণ

মোঃ সাইফুল্লাহ,
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৪৪৯ বার

মাগুরার শ্রীপুরে দূর্যোগ ও পূণর্বাসন ব্যবস্থাপণা অধিদপ্তরের সহযোগিতায় জি আর প্রকল্পের আওতায় উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৮ লক্ষ টাকা ১’হাজার ৬’শত দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ নগদ অর্থ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হচ্ছে ।
এরই অংশ হিসেবে ৮ জুলাই বৃহস্পতিবার শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২শত পরিবারের মাঝে প্রতিজনকে ৫শত টাকা করে মোট ১’লক্ষ নগদ টাকা বিতরণ করা হয়েছে ।

বিতরণ অনুষ্ঠানে শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান উপস্থিত থেকে অনুদানের এ অর্থ দুঃস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, ইউপি সদস্য নজরুল মোল্যা, আব্দুল মালেক শেখ, রজব আলী, জয়ন্ত কুমার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মীর আশরাফুল ইসলাম সাদ্দাম, জেলা কৃষিবিষয়ক সম্পাদক মেহরাব হোসেন অপিসহ আরো অনেকে।
একই ভাবে উপজেলার অন্য ৭টি ইউনিয়নেও আনুষ্ঠানিক ভাবে উল্লেখিত নগদ অর্থ প্রদান করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net