1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশ্ব শান্তি সম্মেলনে যাচ্ছে চৌদ্দগ্রামের কৃতি সন্তান আইআইইউসির লিমন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

বিশ্ব শান্তি সম্মেলনে যাচ্ছে চৌদ্দগ্রামের কৃতি সন্তান আইআইইউসির লিমন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৭১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: বিশ্ব শান্তি সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছেন চৌদ্দগ্রামের কৃতি সন্তান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. আনোয়ার হোসেন মোল্লা লিমন। চলতি মাসের ২৬ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি মালয়েশিয়ার সুলতান ইদ্রিস ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব টেকনোলজি মালয়েশিয়াতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ইউরোপ, আমেরিকা, কানাডাসহ বিশ্বের প্রায় ১০০টি দেশ থেকে ৭০০ জন ইয়ুথ লিডার এই সম্মেলনে অংশগ্রহণ করার কথা রয়েছে। সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে: সংলাপে শান্তি ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ইয়ুথ লিডারদের করণীয়। এই সম্মেলনে পিস অ্যাডুকেশন, গ্লোবাল সিটিজেনশিপ, উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সহ আরও নানা বিষয়ের ওপর আলোচনা করবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইয়ুথ লিডাররা। চার দিনের এই সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আগত ইয়ুথ লিডাররা উল্লিখিত বিষয়ে নিজ নিজ দেশের অবস্থান ও করণীয় তুলে ধরবেন। লিমন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকা তুলে ধরবেন। একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বের ইয়াং লিডারদের করণীয় শীর্ষক সেশনে বক্তব্য রাখবেন। আনোয়ার হোসেন মোল্লা লিমন চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর গ্রামের মৃত ডা. আব্দুল গফুর মোল্লার ছেলে এবং বাংলাদেশের অন্যতম সামাজিক সংগঠন “চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশ” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net