ঢাকা   ০৯:২৪:২৩ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

কঠোর লকডাউনের দশম দিনেও আজ ভ্রাম্যমান আদালতের অভিযানে এসিল্যান্ড শরিফ উল্লাহ্

কে এম ইউসুফ [হাটহাজারী] চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪০৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চলমান কঠোর লকডাউনের দশম দিনে আজ ১২ টি মামলায় ১০০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে হাটহাজারীতে।

পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক মাইকিং করেছেন- হাটহাজারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. শরিফ উল্লাহ্।

আজ তিনি হাটহাজারী পৌরসভার মিরেরহাট, কাচারি রোড, কলেজ গেট ও হাটহাজারী বাজারসহ বিভিন্ন এলাকায় র‍্যাব-৭ হাটহাজারী সিপিসি-২ এবং হাটহাজারী মডেল থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সরকারি নির্দেশনা অমান্য করায় হাটহাজারী পৌরসভার কলেজ গেট সংলগ্ন রহমানিয়া হাইপার শপকে ৫ হাজার, কাচারি রোডে বন্ধু স্টোরকে ১ হাজার, ভেতরে কাস্টমার বসিয়ে খাবার বিক্রি করায় মিরেরহাটের মেম্বারের রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া বিধিনিষেধ অমান্য করে মোটর সাইকেল নিয়ে রাস্তায় বের হওয়ায় এবং কিছু লোককে মাস্ক ব্যবহার না করায় জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি