1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী হিরণ মিয়াকে আটক করেছে র‌্যাব - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনগণের সেবক হিসেবে কাজ করুন : কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পে-স্কেলের গেজেট প্রকাশে লাগবে আরও সময়, আসছে ৭ পৃথক এসআরও উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা -জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসংক্রান্ত তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন  ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮ আমি নির্বাচিত হলে চসিক সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১,২,৩) কে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে

চৌদ্দগ্রামে ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী হিরণ মিয়াকে আটক করেছে র‌্যাব

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৫৪৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামের চান্দুল এলাকায় অভিযান চালিয়ে ১৯০ পিছ ইয়াবা ট্যাবলেট, নগদ ৫৫ হাজার ৪’শ টাকা ও ২ টি মোবাইল সেটসহ চিহিৃত মাদক ব্যবসায়ী হিরণ মিয়াকে আটক করেছে র‌্যাব। আটককৃত হিরণ মিয়া কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার লালনগর গ্রামের মৃত মকবুল আহম্মেদের পুত্র। মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় র‌্যাবের একটি আভিযানিক টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের চান্দুল এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ১৯০ পিছ ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল সেটসহ মাদক ব্যবসায়ী হিরণ মিয়াকে আটক করা হয়। র‌্যাবের অনুসন্ধান ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী হিরণ মিয়া জানায়, সে দীর্ঘদিন যাবৎ চৌদ্দগ্রামসহ কুমিল্লার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net