1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টিউশনি পড়াতে যাত্রাপথে ২নারীকে উত্যাক্তের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের দণ্ড - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

টিউশনি পড়াতে যাত্রাপথে ২নারীকে উত্যাক্তের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের দণ্ড

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৪৪৪ বার

চট্টগ্রামস্থ হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ছাত্রীকে উত্যাক্তের দায়ে এক যুবককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৪ জুলাই) ইভটিজিংয়ের অপরাধে ঘটনাস্থলে হাতেনাতে রাকিব (২২) নামীয় ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উল্যাহ্।

ভ্রাম্যমাণ আদালত উপস্থিত সাংবাদিকদের জানায়- এদুটি মেয়ে তিন বছর ধরে ঐ এলাকায় টিউশন পড়াতে যায়। কয়েকমাস ধরে স্থানীয় কয়েকটি যুবক ছেলে মেয়েগুলোকে ইংগিত করে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি ও অশালীন কথা বলে উত্যাক্ত করতেছিলো।

আজ ঐ দুজনের মধ্যে হাছিনা আক্তার নামের ছাত্রীটি সড়ক দিয়ে যাওয়ার সময় আটক ইভটিজার রাকিবসহ আরও দুই-তিনজন একই কাজ করলে মেয়েটি প্রতিবাদ করাতে তার সাথে ঝগড়া শুরু করে দেয়।
এসময় মেয়েটি পুলিশের ভয় দেখালেও ছেলেগুলো ক্ষান্ত হয়নি। পরে মেয়েটি থানায় ফোন করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাকিব নামের এক ছেলেকে আটক করে এবং অন্যরা পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়ে ঘটনার বিস্তারিত জেনে উপস্থিত ব্যক্তিগণের সাক্ষ্যগ্রহণ ও অভিযুক্তের দোষ স্বিকারোক্তির প্রেক্ষিতে তাকে উক্ত দণ্ড প্রদান করে এবং কঠোরভাবে সতর্ক করে যুবকটিকে তার অভিভাবকের জিম্মায় দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net