1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে করোনা আক্রান্তদের জন্য বিএনপির স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ

নোয়াখালীতে করোনা আক্রান্তদের জন্য বিএনপির স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন

মাহবুবুর রহমান :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৪১৯ বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় নোয়াখালীতে করোনায় আক্রান্ত অসহায়দের জন্য অক্সিজেন সরবরাহ, স্বাস্ব্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে নোয়াখালী সদর আসনের সাবেক সংসদ সদস্য মো.শাহজাহানের বাসভবনে স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা কৃষক দলের সভাপতি এ্যাডভোকেট রবিউল হোসেন পলাশ।

অনুষ্ঠানে ভিপি জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি মো. শাহজাহান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় করােনায় আক্রান্ত অসহায়দের সহায়তায় অক্সিজেন সরবরাহ সহ – স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা এ স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন করি।

অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদসদস্য মোঃ শাহজাহান আরো বলেন, আওয়ামি লীগ ফাঁকা বু্লি দিয়ে করোনা রুখতে চায়। একবার লকডাউন তো আরেকবার শাটডাউন, করোনা এখন ঈদের ছুটিতে গেছে। করোনা আছে শিক্ষা প্রতিষ্ঠানে। আওয়ামি লীগ সরকারের বার বার ভুল সিদ্ধন্তের খেসারত এখন সাধারন মানুষ দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net