1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহযোগীতা দিল প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহযোগীতা দিল প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৫০১ বার

বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছমুদুল হক বাড়ীর দিন মজুর কবির আহমদের স্ত্রী লায়লা বেগম ক্যান্সার আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন। তার চিকিৎসার খরচের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০ হাজার টাকা, একই ভাবে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ৬ নম্বর ওয়ার্ড এলাকার ডেকোরেশন শ্রমিক আমান উল্লাহর অসহায় পরিবারকে ২০ হাজার টাকার আর্থিক সহযোগীতা প্রদান করেন।

বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত অসহায় রোগীর স্বামী কবির আহমদ ও বিদ্যুৎ স্পৃষ্টে নিহত আমান উল্লাহর শ্বাশুড় আহমদ নবীকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকার নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
রবিবার (১৮ জুলাই) সকালে উভয় পরিবারে সংগঠনের পক্ষে নগদ আর্থিক অনুদান প্রদান করেন সংগঠনের সভাপতি শরীফ মুহাম্মাদ হারুন।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য মুহাম্মদ আব্দুল্লাহ, প্রতিনিধি হিসেবে ছিলেন মিনজিরীতলা হাকিমিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ, সেগুন বাগান মাদরাসার শিক্ষক মাওলানা নিজাম উদ্দীন আল-হোসাইনী, মাওলানা জমির উদ্দিন, মোহাম্মাদ আব্দুর রহিম, মোহাম্মাদ ওবাইদুল্লাহ প্রমূখ।

সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান গণি বলেন, ‘আমাদের সংগঠন পরিচালিত হয় প্রবাসীদের সহায়তায়। বিশেষ করে এলাকার অসহায় লোকদের পাশে দাড়ানোই আমাদের মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net