1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী পশুর হাট পরিদর্শনে ইউএনও সাহিদুল আলম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

হাটহাজারী পশুর হাট পরিদর্শনে ইউএনও সাহিদুল আলম

কে এম ইউসুফ, (হাটহাজারী) চট্টগ্রাম :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩০৮ বার

চলমান করোনা সংক্রমণ বৃদ্ধির এই কঠিন সময়েই আগামী ২১ জুলাই বুধবার বাংলাদেশে পালিত হবে ঈদুল আযহা। নিয়মমাফিক চলছে হাটহাজারীবাসীর সকল প্রস্তুতি। এরই অংশ হিসেবে পূর্বের মতোই বসেছে গরু-ছাগলের হাট।

হাটহাজারী উপজেলা প্রশাসন কর্তৃক ইজারাকৃত হাট হলো রেল স্টেশন রোডের ঐতিহ্যবাহী হাটহাজারী বাজার এবং মিরেরহাট বাজার। যেখানে গরু, ছাগল সাধরণত বিক্রি হয়, তবে চাহিদা কম থাকায় মহিশ, ভেড়া ইত্যাদি কম দেখা যায় তুলনামূলক।

ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত পশুর হাটসমূহে সরকার নির্দেশিত বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি-না’ তা তদারকি করছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
গতকালও হাটহাজারী গরু বাজার পরিদর্শনে গিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর প্রশাসক মোহাম্মদ সাহিদুল আলম।

এসময় ইজারদার মোহাম্মদ আইয়ুব ইউএনও’কে বাজার ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধির সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে জানান। তিনি বলেন- আমরা ৫ হাজার মাস্ক বিতরণ করেছি এপর্যন্ত।’

ইউএনও সাহিদুল আলম এসময় সরকার নির্দেশিত বিধি-নিষেধ প্রতিপালনে কোনো শৈথিল্য প্রদর্শন করা চলবেনা’ বলে হুশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net